ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ দুই শতাধিক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির ল্যামপেদুসা দ্বীপের কাছে ভূমধ্যসাগরে গত বুধবার এক নৌকাডুবিতে বাংলাদেশিসহ আড়াই শর বেশি মানুষ নিখোঁজ হয়েছে। এরা সংঘাতপূর্ণ লিবিয়া থেকে পালিয়ে ইতালি যাচ্ছিল। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর রয়টার্স ও নিউইয়র্ক টাইমস অনলাইনের।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) গতকাল বৃহস্পতিবার জানায়, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, সোমালিয়া, ইরিত্রিয়া, নাইজেরিয়া, আইভরি কোস্ট, শাদ ও সুদানের নাগরিক ছিল। ধারণক্ষমতার চেয়ে বেশি মানুষ নিয়ে লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার পথে স্থানীয় সময় বুধবার ভোর চারটার দিকে ল্যামপেদুসার ৪০ মাইল দক্ষিণে সাগরে নৌকাটি ডুবে যায়। ইতালির উপকূলরক্ষী বাহিনী ৪৭ জনকে উদ্ধার করে। এ ছাড়া স্থানীয় একটি মাছ ধরার নৌকায় উঠে তিনজন তীরে পৌঁছান।আইওএম বলেছে, যাত্রীদের মধ্যে ৪০ জন নারী ও পাঁচ শিশু ছিল। দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে।ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী রবার্তো ম্যারিনো গতকাল দেশটির পার্লামেন্টে বলেছেন, নৌকায় দুই শতাধিক যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এদের বেশির ভাগই ইরিত্রিয়া ও সোমালিয়ার শরণার্থী। তারা লিবিয়া থেকে পালাচ্ছিল।