ভূমি অধিগ্রহণ থেকে সরে দাঁড়াল সাংসদ গাজীর প্রতিষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার খাদুন এলাকায় নির্মাণাধীন গাজী অটো টায়ার্স কারখানার জন্য ভূমি অধিগ্রহণ থেকে সরে দাঁড়াল প্রতিষ্ঠানটি। গাজী অটো টায়ার্সের স্বত্বাধিকারী নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে ভূমি অধিগ্রহণের অনুমোদন বাতিল করার অনুরোধ জানান।জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, ১৫ জুলাই রূপগঞ্জের খাদুনের জমি অধিগ্রহণের বিষয়ে আপত্তির শুনানি হয়েছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় সাংসদ গাজী গোলাম দস্তগীরের পক্ষে একটি ফ্যাক্স পাঠানো হয়েছে। সেখানে তিনি জমি অধিগ্রহণ করার আবেদন প্রত্যাহার করেছেন। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।গত ৩ জুন গাজী অটো টায়ার্সের জন্য প্রায় পাঁচ একর বসতবাড়ি ও কৃষিজমি অধিগ্রহণের জন্য নোটিশ দেয় জেলা প্রশাসন।