ভূমি অধিগ্রহণে ক্ষতি কমানোর দাবি নরসিংদীবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেললাইন সম্প্রসারণ প্রকল্পের অধীনে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এতে রেললাইনের দুই পাশের বাসিন্দারা ভূমিহীন হয়ে পড়ার আশঙ্কা করছেন। এর প্রতিকার চেয়ে বুধবার তাঁরা সংবাদ সম্মেলন করেছেন। নরসিংদী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা দুই পাশের বাসিন্দাদের বড় ধরনের ক্ষতি থেকে রক্ষার আবেদন জানিয়েছেন।লিখিত বক্তব্যে বলা হয়, ‘টঙ্গী থেকে ভৈরব রেললাইন সম্প্রসারণ আমাদেরও দাবি। কিন্তু রেলওয়ে আমাদের কাছে দুই পাশের ৪০ থেকে ৭০ ফুট করে জমি অধিগ্রহণ করার কথা জানিয়েছে। বর্তমানের রেলপথটি ৩২ ফুটের মধ্যে। লাইন সম্প্রসারণ ও ডাবল লাইন করতে ৩২ ফুটের সঙ্গে আর ১৮ ফুট যুক্ত করলেই যথেষ্ট। কিন্তু রেলওয়ে রহস্যজনক কারণে অতিরিক্ত জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে দুই পাশের বাসিন্দারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির শিকার হবেন। অনেকে হয়ে পড়বেন ভূমিহীন। এই অবস্থায় আমাদের দাবি হলো, সঠিক মূল্য নিশ্চিত করে যতটুকু প্রয়োজন ততটুকু জমি যেন অধিগ্রহণ করা হয়।