ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার জনবসতিপূর্ণ এলাকার ভূমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এ পদক্ষেপ নিয়েছে। গতকাল বুধবার সকালে কেডিএ হটাও সংগ্রাম কমিটির উদ্যোগে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেডিএ হটাও সংগ্রাম কমিটির আহ্বায়ক দেবব্রত দাস দেবু। বক্তব্য দেন সাবেক সাংসদ এম এম আমিন উদ্দিন, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হক মোল্যা, নওয়াপাড়া পৌর মেয়র রবিউল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক, দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক আসলাম হোসেন প্রমুখ। দাবি না মানলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে।
কেডিএ ২০০২ সালে নওয়াপাড়া পৌরসভায় একটি স্টেডিয়াম, শিশুপার্ক ও নিউ টাউন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এ জন্য সম্প্রতি কেডিএ পৌরসভার জনবসতি এলাকার ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত নেয়।