ভূমি অফিস পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা ভূমি কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে গতকাল রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
উল্লাপাড়া পৌর শহরে স্থানীয় সাংসদ তানভীর ইমামের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মীর শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাংসদ তানভীর ইমাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ বিন হাবিব, সাংবাদিক গোলাম মোস্তফা, নারী নেত্রী রিবলী ইসলাম, কাউন্সিলর আহসান আলী সরকার, এস এম নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ২০ মার্চ মধ্যরাতে দুর্বৃত্তরা উল্লাপাড়া উপজেলা ভূমি কার্যালয় পুড়িয়ে দেয়।