প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভূমি অফিসের ডিজিটাল সেবা কার্যক্রম সবার নজর কেড়েছে। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ফলদ বৃক্ষমেলায় এ সেবা দেওয়া হয়। মেলায় ভূমি অফিসের স্টলে কর্মরত অফিস সহকারীসুলতান মাহমুদ বলেন, অনলাইনে আবেদনের ভিত্তিতে এখন জমির খতিয়ান নম্বর পাওয়া যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন আবেদনপত্র লেখার জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ করা আছে। কৃষি বিভাগের এই মেলায় সেবাগুলো জনসাধারণকে জানানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|