ভূমি আইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিসংক্রান্ত মামলায় দেশের ১২ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত। প্রচলিত আইন দরিদ্র, ভূমিহীন, প্রান্তিক নারী, আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর ভূমির অধিকারের নিশ্চয়তা দেয় না। তাই এসব আইনের সংস্কার দরকার। গতকাল মঙ্গলবার ‘বাংলাদেশের ভূমি আইন পর্যালোচনা এবং নির্বাচনী ইশতেহারে প্রস্তাবিত নতুন ভূমি আইনের বিষয় সংযোজন’ বিষয়ে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন গবেষকেরা। সাবেক বিচারপতি মো. আবদুর রশীদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সঞ্চলনা করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।