ভূমি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে চার কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন।ভ্রাম্যমাণ আদালত জানান, বন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন বাংলাবাজার এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারেরা নানা স্থাপনা তুলে অবৈধভাবে ভোগদখল করে আসছিল। গতকাল অভিযানে প্রায় ১৮ শতক পরিমাণ ভূমি থেকে দখলদারদের নানা স্থাপনা উচ্ছেদ করা হয়। উদ্ধার হওয়া ভূমি বন্দরের ভূমি বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।