ভূমি কমিশনারকে লাঞ্ছিত করার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) লাঞ্ছিত করার ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভূমি কমিশনার নিজে বাদী হয়ে গজারিয়া থানায় মামলাটি করেছেন। মামলাটি প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে শতাধিক নারী-পুরুষ ভবেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা চালান।
এজাহারের বিবরণ অনুযায়ী, জমি খারিজসংক্রান্ত বিতর্কের জের ধরে গত সোমবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর এলাকায় মুন্সিগঞ্জ জেলা পরিষদ ডাকবাংলোর নিজ শয়নকক্ষে গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু জাফরকে লাঞ্ছিত করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ইমামপুর ইউপি চেয়ারম্যান মনসুর আহম্মেদ, ইমামপুর ছাত্রলীগের সভাপতি সেলিমসহ আটজনকে আসামি করা হয়েছে।