ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জাহিদ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহেমদ ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসে তাঁকে না পেয়ে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মইনউদ্দিন আহেমদ বলেন, এর আগে দুবার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে ওই কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছেন। জাহিদ হোসেন বলেন, অভিযোগ সঠিক নয়। l ফরিদপুর অফিস