ভূমি কর্মকর্তাকে মারধর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেনের নেতৃত্বে গতকাল রোববার আবুল মোমেন নামের এক ভূমি কর্মকর্তাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি হাটের টোল আদায় করতে না দেওয়ায় তাঁর ওপর হামলা চালানো হয়। এ ঘটনার প্রতিবাদে এবং ওই চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকেলে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি রংপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে ওই সমিতির পক্ষ থেকে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। মোকাররম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। গঙ্গাচড়া থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আবুল মোমেন বাদী হয়ে গতকাল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।