ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সরকারি জলাশয় প্রভাবশালী দখলদারদের সহযোগিতা করার অভিযোগ এনে গতকাল সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে এ মানববন্ধন করা হয়।সোনারগাঁ নাগরিক কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে ওই মানববন্ধন হয়। এতে সোনারগাঁ নাগরিক কমিটির সভাপতি এ টি এম কামালের সভাপতিত্বে বক্তব্য দেন কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল কবির ভূঁইয়া, সদস্য ইমন কুমার, আজহারুল ইসলাম, কামাল উদ্দিন প্রমুখ।সহকারী কমিশনার কে এম আল আমিন প্রথম আলোকে বলেন, ‘একশ্রেণীর লোকজনের অন্যায় আবদার না শোনায় ও তাদের সুবিধা না দেওয়ায় তারা আন্দোলন করছে। আমি ব্যক্তিগতভাবে কোনো দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িত নই।’