ভূমি কর্মচারীর খুনিদের শাস্তির দাবিতে বিক্ষোভ
লক্ষ্মীপুর জেলার রায়পুরের চরমোহনা ইউনিয়ন ভূমি কার্যালয়ের এমএলএসএস রাকিব হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। ইউনিয়ন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ গতকাল বুধবার জেলা শহরে এ কর্মসূচি পালন করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে সঞ্চারকলিপি দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি নুরুল আলম, সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি আবদুস সহিদ, সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবার সন্ধ্যায় রাকিবকে একদল সন্ত্রাসী হত্যা করে তাঁর লাশ দালাল বাজার খোয়াসা দীঘিরপাড় এলাকায় একটি ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে।