ভূমি কার্যালয়টির সংস্কার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন ভূমি কার্যালয়ের জন্য নতুন একটি পাকা ঘর ও শৌচাগারের নির্মাণকাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
জরাজীর্ণ একটি ভবনে এত দিন ভূমি কার্যালয়টি চলছিল। এ নিয়ে ১৯ অক্টোবর প্রথম আলোয় ‘আতঙ্ক নিয়ে চলে কাজ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই পাকা ঘর ও শৌচাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্মাণকাজের উদ্বোধনের সময় সাংসদ শিবলী সাদিকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইউএনও বজলুর রশীদ, ওসি ইসমাইল হোসেন প্রমুখ।