ভূমি কার্যালয়ের তিনজনকে কারণ দর্শানো নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল রোববার সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ স্বাক্ষরিত এই নোটিশপ্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

জানা যায়, ১৩ জুলাই অফিস সময়ে কার্যালয়ে তালা দিয়ে পাঙ্গাসী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম বারকুল্লাহ আজীম অফিস সহায়ক বীনা রানী দাসকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দিতে যান। অপর অফিস সহায়ক হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান খাজনা আদায় করতে। ওই দিন বেলা ১১টা ২০ মিনিটের দিকে আকস্মিকভাবে কার্যালয় পরিদর্শনে আসেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার। তিনি এসে দেখেন, দরজা তালাবদ্ধ থাকলেও ভেতরে বাতি জ্বলছে।

ইউএনও আসার খবর পেয়ে কিছুক্ষণ পর ওই কার্যালয়েঝাড়ু দেওয়ার কাজে নিযুক্ত চান বিবির ভাই পরিচয়ে জহর আলী নামের এক ব্যক্তি চাবি এনে কার্যালয় খুলে দেন। এ সময় ওই কার্যালয়ে সেবা নিতে আসা লোকজন অভিযোগ করেন, ইউনিয়ন ভূমি কার্যালয়ের লোকজন প্রায়ই এভাবে কার্যালয়ে তালা দিয়ে চলে যান। ফলে তাঁদের ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে ১৪ জুলাই প্রথম আলোয় ‘দরজায় তালা, জ্বলছে বাতি’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।