প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে ভূমি বিনিময় চুক্তির মাধ্যমে আসামের বাসিন্দারাই বেশি লাভবান হয়েছে। গতকাল সোমবার আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বিধানসভার বিশেষ অধিবেশনে এ কথা বলেন।দুই দেশের মধ্যে গত মাসে সম্পাদিত ওই চুক্তি নিয়ে রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করে অল ইন্ডিয়া ইউনাইটেড মাইনরিটি ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) ও আসাম গণপরিষদ (এজিপি)। বিরোধী এই দুটি দল অভিযোগ করেছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকার বাংলাদেশের পক্ষে কাজ করেছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে বিধানসভায় চুক্তির ব্যাপারে আলোচনার জন্য ওই বিশেষ অধিবেশন আহ্বান করা হয়।মুখ্যমন্ত্রী সব অভিযোগ খণ্ডন করে বলেন, এই চুক্তির মাধ্যমে আসাম পাবে এক হাজার ২০০ একর জমি। আর বাংলাদেশকে দেওয়া হবে মাত্র ১০০ একর জমি। পিটিআই।