প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির রামগড় উপজেলার ২৩৭ নম্বর নভাঙ্গা মৌজায় ভূমি দখলের অভিযোগ এনে খাগড়াছড়িতে ইউপিডিএফ-সমর্থিত তিন সংগঠনের ডাকা আজকের সড়ক অবরোধ কর্মসূচিকে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক জাহেদুল আলম বলেন, রামগড় উপজেলার গুইমারায় বিজিবির জন্য ৫০ শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হচ্ছে। এ জায়গায় নিরাপত্তাজনিত কারণে বহু বছর ধরে ৫২ বাঙালি পরিবার বসবাস করে আসছিল। তাদের পাশের নাভাঙা মৌজায় স্থানান্তর করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. শাহাজউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।