ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো পক্ষকে শঙ্কিত ও আতঙ্কিত না হয়ে তাঁদের ওপর আস্থা ও বিশ্বাস রাখার পাশাপাশি সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান আনোয়ার-উল-হক।
গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়িতে কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আহ্বান জানান।
কমিশনের চেয়ারম্যান আনোয়ার-উল-হক সাংবাদিকদের বলেন, কমিশন বিরোধ নিষ্পত্তি করবে। কেউ উচ্ছেদ হবে না। একপক্ষীয় কোনো রায় দেওয়া হবে না।
এক প্রশ্নের জবাবে কমিশনের চেয়ারম্যান বলেন, আইন প্রয়োগ করতে গেলে যদি প্রতিবন্ধকতা দেখা দেয়, তার ওপর ভিত্তি করে বিধিমালা প্রণয়ন হবে।
৩০ অক্টোবর পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের দ্বিতীয় সভা রাঙামাটিতে হবে।