ভূমি বিরোধ নিষ্পত্তি হলে পাহাড়ে শান্তি আসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাংলাদেশের সকল নৃগোষ্ঠীগত অখণ্ড জনগণ সত্তা এবং পার্বত্য চট্টগ্রামে গণদৃষ্টিপাত’ শীর্ষক এই সভার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান সত্যান্বেষণ। সভায়  ‘আদিবাসী’ শব্দের যৌক্তিকতা নিয়ে একাধিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুজ্জামান বলেন, ব্রিটিশ সরকারের ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রামের শাসন আইনের সূত্র ধরেই পার্বত্য অঞ্চলে ভূমি বিরোধের সূত্রপাত ঘটে।

আনিসুজ্জামান বলেন, এ বিরোধ আরও বাড়ে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে বসতি তলিয়ে যাওয়ার কারণে। যে ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি।