প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে ভূমি ব্যবস্থাপনা নিয়ে দিনব্যাপী কর্মশালায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, ভূমি অফিসে হয়রানি বন্ধ হলে দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে সব ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন শুরু করেছে সরকার। এতে অর্পিত সম্পত্তি নিয়ে জনদুর্ভোগ কমে আসবে। গতকাল বুধবার বেলা ১১টায় বরিশাল নগরের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অর্পিত সম্পত্তি নিয়ে বরিশাল-খুলনা বিভাগের ভূমি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. গাউস। উপস্থিত ছিলেন বরিশাল ও খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা ও সব উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।