ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর করার সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমির জটিলতা নিরসনে ২০১৪ সালের মধ্যে সারা দেশে ভূমি ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর (ডিজিটালাইজেশন) করবে সরকার। তিন বছরে তিনটি ধাপে ভূমি রেকর্ড, নামজারি ও ভূমি ব্যবস্থাপনাকে কম্পিউটার স্ক্যানিং ডেটাবেইস-পদ্ধতিতে ডিজিটালাইজ করার প্রকল্প নেওয়া হবে। ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে গতকাল বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়কে আধুনিকায়ন ও ডিজিটালাইজেশন করার উদ্যোগ বাস্তবায়ন ও গতিশীল করার ওপর এক সভায় এসব সিদ্ধান্ত হয়।সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, ভূমিসচিব মো. মোখলেছুর রহমান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক, যুগ্ম সবিচ মোহাম্মদ আলী খান ও যুগ্ম সচিব নিখিল রঞ্জন মণ্ডল উপস্থিত ছিলেন। তথ্য বিবরণী।