ভূমি-ব্যবস্থাপনার উন্নয়নে যৌথ প্রকল্প হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি-ব্যবস্থাপনার আধুনিকায়নে বিশ্বব্যাংক প্রতিনিধিদল এবং আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে প্রকল্প প্রণয়নে সম্মত হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদের বৈঠকে উভয়পক্ষ এ বিষয়ে একমত পোষণ করেন।প্রতিনিধিদলে বিশ্বব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ ভূমি প্রশাসন বিশেষজ্ঞ আ্য্যডওয়ার্ড সি কুক। সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল ফিনান্স করপোরেশনের পরামর্শক চপল চৌধুরী। বৈঠকে আইনমন্ত্রী বলেন, ভূমি নিবন্ধন ও নিবন্ধন করা ভূমির দলিল পেতে জনগণকে নানা দুর্ভোগে পড়তে হয়। এ জন্য ডিজিটাল পদ্ধতিতে দলিল সংরক্ষণ ও নিবন্ধনের ব্যাপারে সরকার আন্তরিক। ইতিমধ্যে সরকার এ বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।পরে ইরানের রাষ্ট্রদূত হোসেইন আমিনিয়ান তৌসি আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উভয়ের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। আইনমন্ত্রী ইরানি রাষ্ট্রদূতকে জানান, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনসহ মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যার প্রতি দুই দেশের দৃষ্টিভঙ্গির কোনো পার্থক্য নেই। মুসলিম বিশ্বের উন্নয়নে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। ইরানি রাষ্ট্রদূত ভবিষ্যতেও বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন।