ভূমি ব্যবস্থাপনার পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনারের (ভূমি) পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান। গত রোববার রাতে সিলেটের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ। সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনিসেফের বাংলাদেশের প্রধান এডওয়ার্ড বিগ বিভার প্রমুখ।