ভূমি ব্যবস্থাপনায় সম্মাননা প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ছয় উপজেলার ইউএনও, চারজন সহকারী কমিশনার ও ছয়জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে ভূমি ব্যবস্থাপনায় কর্মদক্ষতার জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে ওই সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মজিবুর রহমান। প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার ইমাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব প্রমুখ।