ভূমি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। সদর উপজেলা ভূমি রাজস্ব প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ভূমি কার্যালয়, সেটেলমেন্ট কার্যালয়সহ ভূমিসংশ্লিষ্ট মোট ১৬টি প্রতিষ্ঠানের স্টল খোলা হয়েছে। মেলা উপলক্ষে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম নাজিমউদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ নাসিমা খাতুন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, সদর উপজেলা ভূমি কর্মকর্তা তৌহিদুর জামান পাভেল প্রমুখ।