ভূমি রক্ষা কমিটির পাঁচ দফা দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালা ভূমি রক্ষা কমিটি গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরেছে।
বাবুছড়ার নোয়াপাড়া এলাকায় আশ্রয় নেওয়া ২১টি পরিবারের পক্ষে এ সংবাদ সম্মেলন করা হয়। নোয়াপাড়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্যসচিব ধর্মজ্যোতি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ও বাবুছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিতোষ চাকমাসহ ২১টি আদিবাসী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বাবুছড়ার যত্নকুমার কার্বারিপাড়া ও শশীমোহন কার্বারিপাড়া এলাকায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর হওয়ায় ২১টি পরিবার ভূমি হারিয়েছে।