ভূমি রক্ষার দাবিতে আদিবাসীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া যত্নমোহন কার্বারিপাড়া থেকে বিজিবির ৫১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তর প্রত্যাহার এবং বিজিবির করা মামলা প্রত্যাহারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন আদিবাসীরা।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আয়োজনে বোয়ালখালী (সদর) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে থেকে গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রা বের করে দীঘিনালা উপজেলা পরিষদের সামনে গিয়ে মানববন্ধন করা হয়।
নতুন চন্দ্র কার্বারির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঊষাবরণ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক অপসরী চাকমা প্রমুখ।