ভূমি সার্ভেয়ারের বিরুদ্ধে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল প্রতিবেদন দিয়ে জমি দখলে সহায়তা করার প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার আমতলা বাজারে সদর ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
গতকাল সোমবার সকালে এ মানববন্ধনে আমতলা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, সদর ইউনিয়নের খন্দকার গোলাম আজম আমতলা বাজার থেকে মাঝিপাড়া সড়কের বেশ কিছু অংশ দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করছে। প্রতিকার চেয়ে ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি ভূমি অফিসের সার্ভেয়ার আশরাফুল একটি প্রতিবেদন দাখিল করেন। এতে তিনি মিথ্যা তথ্য দিয়ে জমি দখলে বরং সহায়তা করেছেন।
তবে সার্ভেয়ার আশরাফুল হকের দাবি, ইউএনওর নির্দেশে তিনি সরেজমিন তদন্ত করে সঠিক প্রতিবেদন দিয়েছেন। মনগড়া কোনো তথ্য নেই।