প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার নওগাঁর সাপাহার ও পোরশায় ভূমি সপ্তাহ পালিত হয়েছে। সাপাহার ভূমি কার্যালয়ের আয়োজনে সকাল নয়টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। পোরশা উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনে বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়।