ভূমি সেবা সপ্তাহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন ডিসি খান মো. নুরুল আমিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল লতিফ খান, জ্যেষ্ঠ এএসপি মাসুদ আলম, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি মমিনুল ইসলাম প্রমুখ।