ভূমি সেবা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ভূমি কার্যালয় আয়োজিত ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউএনও সানোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, থানার ওসি আবদুল মোতালেব মিয়া, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালাম, সাংবাদিক শাহজাহান মিয়া প্রমুখ। সিরাজুল ইসলাম বলেন, ভূমি কার্যালয়কে দালালমুক্ত করা হয়েছে। কেউ টাকাপয়সা নিতে চাইলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া কোনো ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তাও যদি ঘুষ লেনদেন করেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।