প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুরে ভূমি সপ্তাহ উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা ভূমি কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার সেখানে ফিরে যায়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা হয়। সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন এতে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউএনও মোছা. ইয়াসমিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ, কৃষি কর্মকর্তা আবদুল করিম প্রমুখ।