ভূমিকম্প ও গবেষণায় সহযোগিতা দিচ্ছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প, শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা কেন্দ্রে ভূমিকম্পবিষয়ক অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে সহযোগিতার প্রক্রিয়া শুরু হয়েছে।যন্ত্রপাতি সংযোজন উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প গবেষণা কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ গবেষক বিজ্ঞানী উন ইয়ং কিম এবং স্টাফ সিসমোলজিস্ট গোলাম সরকার। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরির ব্যবস্থাপক সাইয়েদ হুমায়ুন আকতার ও জ্যেষ্ঠ গবেষক ধীমান রঞ্জন মন্ডল, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের বিপুল চন্দ্র মন্ডল ও মো. আবদুর রউফ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. জাহাঙ্গীর আলম।