ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা নিয়ে কর্মশালা
ভূমিকম্পের পর যে দেশ উদ্ধারকাজে দ্রুত পদক্ষেপ নিতে পেরেছে তাদের জানমালের ক্ষয়ক্ষতি তত কম হয়েছে। এ জন্য সামাজিক সচেতনতা, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক তৈরি, আধুনিক যন্ত্রপাতি ক্রয়সহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।
গতকাল রোববার রাজধানীর হোটেল অবকাশে ‘ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক দিনব্যাপী জাতীয় কর্মশালায় এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী। তিনি বলেন, ভূমিকম্প-পরবর্তী ধ্বংসস্তূপ অপসারণ ব্যবস্থাপনা নীতিমালা ও মৃতদেহ ব্যবস্থাপনা নীতিমালা শিগগিরই চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে ৭৯ কোটি টাকার যন্ত্রপাতি ক্রয় করে সংশ্লিষ্ট বিভাগে সরবরাহ করা হয়েছে। আর ১০০ কোটি টাকার যন্ত্রপাতি কেনা হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব মো. শাহ কামালের সভাপতিত্বে কর্মশালায় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, অধ্যাপক মো. নজরুল ইসলাম, মেহেদী আহমেদ আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।