ভূমিকম্প মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্প মোকাবিলায় পূর্ব প্রস্তুতি গ্রহণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে ভূমিকম্প-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সম্ভাব্য করণীয়সহ বহুতল ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে বিপৎসংকুল অবস্থায় জানমালসহ নিজেদের রক্ষার কলাকৌশল দেখান শেরপুর দমকল বাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকেরা। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, দমকল বিভাগ ও রেড ক্রিসেন্ট যৌথভাবে এ মহড়ার আয়োজন করে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব আবদুল আওয়াল, শেরপুরের জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালসহ বিপুলসংখ্যক মানুষ মহড়াটি প্রত্যক্ষ করেন।