ভূমিকম্পবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভূমিকম্প গবেষণা কেন্দ্রের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ভূমিকম্পবিষয়ক এক সেমিনার হয়েছে। পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ও বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটির পরিচালক মেহেদী আহমেদ আনসারী। সেমিনারে বাংলাদেশে ভূমিকম্পের আশঙ্কা ও ক্ষয়ক্ষতি কমাতে করণীয় এবং বাংলাদেশের বিভিন্ন সংস্থার ভূমিকম্পবিষয়ক বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের প্রধান মো. হযরত আলী, স্থাপত্য বিভাগের প্রধান সুলতান মোহাম্মদ ফারুক, দুর্যোগ ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান ও ভূমিকম্প গবেষণা কেন্দ্রের সমন্বয়ক আবদুর রহমান ভূঁইয়া, পুরকৌশল বিভাগের শিক্ষক সুদীপ কুমার পাল।