ভূমিকম্পে উখিয়ার অর্ধশতাধিক ভবন ও বসতঘরে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়ায় গত শনিবার রাতের ভূমিকম্পে অর্ধশতাধিক ভবন ও বসতঘরে ফাটল দেখা গিয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।প্রথম আলোর ফরিদপুর অফিস, উখিয়া (কক্সবাজার) ও মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধির পাঠানো খবর:উখিয়া (কক্সবাজার): উখিয়ার রাজাপালংয়ের ছৈয়দ আলম ও বকুল মল্লিক বলেন, ভূকম্পনের কারণে পুকুরের পানি পাড়ে উঠে যায়। সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, ভূমিকম্পের কারণে তাঁর পুরোনো বসতবাড়ির মাটির দেয়াল ফেটে গেছে।গতকাল রোববার দেখা যায়, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পল্লী ভবনের দেয়ালে ফাটল ধরেছে।বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী বলেন, ভূকম্পনের কারণে তাঁর কার্যালয়ের একাধিক স্থানে ফাটল ধরেছে।উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাওয়া তথ্যে জানা গেছে, উখিয়ার সরকারি-বেসরকারি অর্ধশতাধিক ভবন ও বসতঘরে ফাটল ধরেছে।গত শনিবার রাত ১০টা ৪৩ মিনিটে শুরু হওয়া ভূকম্পন প্রায় তিন সেকেন্ড স্থায়ী ছিল।ফরিদপুর: শনিবার রাত ১০টা ৪২ মিনিটে শহরে ভূকম্পন অনুভূত হয়। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা এস এম সুরজুল আমীন বলেন, ‘এই ভূমিকম্প ২৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। কোনো ক্ষয়ক্ষতির খবর শোনা যায়নি।’মঠবাড়িয়া (পিরোজপুর): মঠবাড়িয়া উপজেলায় শনিবার রাত আনুমানিক ১০টা ২৫ মিনিটে ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কে অনেকে ঘর থেকে বেরিয়ে আসে।