ভূমিকম্পের ঝুঁকিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেছেন, উপরিকাঠামোর নকশা তদারকির ক্ষেত্রে সঠিক পর্যবেক্ষণ না থাকায় ভূমিকম্পে ভবনধসের ঝুঁকি থেকে যায়। এ কারণে রাজউক, চউকের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল হতে হবে।‘বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি’বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড।মূল প্রবন্ধ পড়েন চুয়েটের দুর্যোগ ব্যবস্থাপনা ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রধান জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চুয়েটের শিক্ষক ওমর ইমাম, স্বপন কুমার পালিত, স্থপতি বিধান বড়ুয়া প্রমুখ। পরে চুয়েটের ছয় শিক্ষার্থীকে ‘প্রকৌশলী খুরশিদ আনোয়ার স্মৃতি পদক’ দেওয়া হয়।