ভূমিকম্পের ফাটলে শিক্ষার্থীদের হল ত্যাগ
গত বুধবার রাতে ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ভূমিকম্পে ওসমানী মেডিকেল কলেজের পাশে সিলেট কলেজের ছাত্রী নিবাসের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। আজ শনিবার ভোরেও ঝড় হয় সিলেটে। এ সময় আবারও কেঁপে ওঠে ছাত্রী নিবাসটি। আতঙ্কিত হয়ে পড়ে চারতলা ভবনটির ৩৭৫ শিক্ষার্থী। এ অবস্থায় হোস্টেল কর্তৃপক্ষ আজ সকালে হোস্টেল ত্যাগের মৌখিক নির্দেশ দেয়। এর পরপরই শিক্ষার্থীরা তাঁদের জিনিসপত্র নিয়ে হোস্টেল ত্যাগ করেন। ছবিগুলো আজ দুপুরে তুলেছেন আনিস মাহমুদ।

আতঙ্কিত শিক্ষার্থীরা তড়িঘড়ি করে তল ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন।

ভূমিকম্পের কাঁপুনিতে দেয়ালের পলেস্তারা খসে পড়ে আছে।

দেয়ালেও ফাটল ধরেছে।

দেয়ালে ফাটল ধরায় মালামাল সরাচ্ছেন এক শিক্ষার্থী।

হোস্টেল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন এক শিক্ষার্থী।

ভূমিকম্পে ধসে পড়েছে বারান্দার পলেস্তারা।

জিনিসপত্র নিয়ে হোস্টেল ছাড়ছেন শিক্ষার্থীরা।

মালামাল সরাচ্ছেন শিক্ষার্থী।

চারতলার মালামাল নিয়ে নিচে যাচ্ছেন শিক্ষার্থীরা।

৫০টি কক্ষে থাকা ৩৭৫ জন শিক্ষার্থী সবাই হল ত্যাগ করেন।

হোস্টেল ত্যাগে করে অন্যত্র যাচ্ছেন শিক্ষার্থীরা।

ভ্যানে শিক্ষার্থীদের মালামাল তোলা হচ্ছে।

হোস্টেল ছাড়ছেন আতঙ্কিত শিক্ষার্থীরা।