ভূমিকম্পের সতর্কবার্তা বিলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকা! বিকেল সাড়ে চারটা। রাস্তার চলতি পথচারী কিংবা যানবাহনের চালক-যাত্রী অথবা বিপণিবিতানের ব্যবসায়ী—সবাইকে একটি করে প্রচারপত্র ধরিয়ে দেওয়া হচ্ছে। কয়েকটি ভাগে বিভক্ত হয়ে জনা পঞ্চাশেক লোক এ কাজ করছেন। ভূকম্পন অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে করণীয় সম্পর্কে নগরবাসীকে সচেতন করতেই এ প্রচারপত্র। নাম দেওয়া হয়েছে ‘সতর্কবার্তা’।
পরিবেশ উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর সিটিজেন রাইটস অ্যান্ড স্টাডিজ’ (সিসিআরএস) নামের একটি সংগঠন গত বুধবার বিকেল থেকে এ রকম প্রচারণা শুরু করেছে। বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নগরের কোর্ট পয়েন্ট ছাড়াও ১০টি মোড়ে সচেতনতামূলক এ কর্মসূচি চালায় তারা। উদ্যোক্তারা জানান, টানা এক মাস এ কর্মসূচি চলবে। এ সময়ের মধ্যে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় ১০ হাজার প্রচারপত্র বিতরণ করা হবে।