ভূমিদস্যুদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের আদিবাসীদের নির্যাতনকারী ভূমিদস্যুদের বিচারের দাবিতে আদিবাসীরা গত শনিবার বেলা ১১টায় মানববন্ধন করেছে।বিরামপুরের ঢাকা মোড়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে উপজেলার দুই শতাধিক লোক অংশ নেয়। কর্মসূচিতে আদিবাসী নারী-পুরুষরা ছাড়াও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।মানববন্ধন চলাকালে উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কারলুশ মারডি বিনাইল ইউপির চেয়ারম্যান হামিদুর রহমানসহ ভূমিদস্যুদের গ্রেপ্তার দাবি করেন। একই দাবিতে অন্যদের মধ্যে নির্যাতনের শিকার আদিবাসী হাকিম মুরমু, বিশ্বনাথ হাসদা, মানুয়েল হাসদা, আলেকজান্দার হাসদা ও কমিউনিস্ট পার্টির বিরামপুর শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন।