ভূমিদস্যুদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, শুধু পুলিশ দিয়ে গডফাদার ও ভূমিদস্যুদের প্রতিহত করা সম্ভব নয়। এদের বিরুদ্ধে জনগণকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধ-সংগ্রামে পুলিশ জনগণের পাশে থাকবে।গতকাল রোববার দুপুরে গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে সকালে তিনি জেলার কালিয়াকৈরের চন্দ্রায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন। আইনশৃঙ্খলাবিষয়ক সভায় যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।জেলা পুলিশ লাইনে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। অসহায় মানুষ পুলিশের সহায়তার জন্য এসে যেন হয়রানির শিকার না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ সময় পুলিশ বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকার সচেষ্ট রয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।