ভূমিদস্যুদের হামলায় পাঁচ বনকর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল মঙ্গলবার ভূমিদস্যুদের হামলায় পাঁচ বনকর্মী আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার পূর্ব চান্দরা ছাপড়া মসজিদ এলাকার লোকমান মুন্সি বন বিভাগের জমির ওপর একটি অবৈধ স্থাপনা গড়ে তোলেন। খবর পেয়ে চন্দ্রা রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা নুরুল ইসলামের নেতৃত্বে ছয়-সাতজন কর্মকর্তা গতকাল সকালে ওই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যান। অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় স্থানীয় ভূমিদস্যুরা লাঠিসোঁটা নিয়ে বন কর্মকর্তা ও কর্মীদের ওপর হামলা চালান।