ভূমিবিরোধ নিষ্পত্তি আইনের ১৩ সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালের (৫৩ নম্বর) আইনের যে ১৩টি সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, সেগুলো হচ্ছে১। পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০১১ (সংশোধিত ২০১২) নামে অভিহিত হবে। ২। আইনের (২০০১ সালের ৫৩ নম্বর আইন) তৃতীয় অনুচ্ছেদে ‘পার্বত্য জেলাসংক্রান্ত জাতীয় কমিটি এবং পার্বত্য জনসংহতি সমিতির’-এর স্থলে ‘পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ প্রতিস্থাপিত হবে।৩। ৩ (২) (ঘ) ধারায় ‘সংশ্লিষ্ট সার্কেল চিফ, পদাধিকারবলে’-এর এর স্থলে ‘সংশ্লিষ্ট সার্কেল চিফ বা তৎকর্তৃক মনোনীত একজন প্রতিনিধি’ প্রতিস্থাপিত হবে।৪। ৬(১) (ক) ধারায় ‘পুনর্বাসিত শরণার্থীদের ভূমিসংক্রান্ত বিরোধ পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন ও রীতি অনুযায়ী নিষ্পত্তি করা’-এর স্থলে ‘পুনর্বাসিত শরণার্থীদের জমিজমা বিষয়ক বিরোধ দ্রুত নিষ্পত্তি করা ছাড়াও অবৈধভাবে বন্দোবস্ত ও বেদখল হওয়া জায়গাজমি ও পাহাড়ের মালিকানা স্বত্ব বাতিলকরণসহ সমস্ত ভূমিসংক্রান্ত বিরোধের পাশাপাশি চুক্তির পরিপন্থী নয় এমন সকল বিষয়ে চুক্তির ধারা ঘ ৪ মতে পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী নিষ্পত্তি করা’ প্রতিস্থাপিত হবে।৫। ৬ (১)(খ) ধারায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন ও রীতি অনুযায়ী’ শব্দাবলির স্থলে ‘পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতি অনুযায়ী’ হবে।৬। ৬ (১) (গ) ধারায় ‘পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইনবহির্ভূতভাবে কোনো বন্দোবস্তু দেওয়া হয়ে থাকলে তা বাতিল এবং বন্দোবস্তুজনিত কারণে কোনো বৈধ মালিক ভূমি হতে বেদখল হয়ে থাকলে তার দখল পুনর্বহাল’-এর স্থলে ‘পার্বত্য চট্টগ্রামের প্রচলিত আইন, রীতি ও পদ্ধতিবহির্ভূতভাবে ফ্রিজল্যান্ড (জলেভাসা জমি)সহ কোনো ভূমি বন্দোবস্তু প্রদান বা বেদখল করা হয়ে থাকলে তা বাতিল এবং বন্দোবস্তুজনিত কারণে কোনো বৈধ মালিক ভূমি হতে বেদখল হয়ে থাকলে তার দখল পুনর্বহাল’ প্রতিস্থাপিত হবে। ধারা ৬(১)(গ) এর শর্তাংশ ‘তবে শর্ত থাকে যে, প্রযোজ্য আইনের অধীনে অধিগ্রহণকৃত ভূমি এবং রক্ষিত বনাঞ্চল, কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প এলাকা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ এলাকা, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্পকারখানা ও সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের নামে রেকর্ডকৃত ভূমির ক্ষেত্রে এই উপধারা প্রযোজ্য হবে না’ শব্দাবলি বিলুপ্ত হবে।(এ বিষয়ে সাংবাদিকেরা ব্যাখ্যা চাইলে আইনমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ আইনে একই বিষয় উল্লিখিত থাকায় এখানে বিষয়টির আর দরকার নেই)।৭। ৭(৩) ধারায় ‘কমিশনের কোনো বৈঠকে কোরামের জন্য চেয়ারম্যান এবং অপর দুই জন সদস্যের উপস্থিতির প্রয়োজন হবে এবং চেয়ারম্যান কমিশনের সকল বৈঠকে সভাপতিত্ব করবেন’-এর স্থলে ‘কমিশনের কোনো বৈঠকে কোরামের জন্য চেয়ারম্যান এবং অপর তিনজন সদস্যের উপস্থিতির প্রয়োজন হবে এবং চেয়ারম্যান কমিশনের সকল বৈঠকে সভাপতিত্ব করবেন’ শব্দাবলি প্রতিস্থাপিত হবে।৮। ৭(৪) ধারায় ‘কোনো বৈঠকে বিবেচিত বিষয় অনিষ্পন্ন থাকিলে তা পরবর্তী যেকোনো বৈঠকে বিবেচনা ও নিষ্পত্তি করা যাবে এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী বৈঠকে উপস্থিত সদস্যরা কাহারও অনুপস্থিতির কারণে বিষয়টির নিষ্পত্তি বন্ধ থাকবে না বা নিষ্পত্তিসংক্রান্ত কার্যক্রম অবৈধ হবে না’-এর স্থলে ‘কোনো বৈঠকে বিবেচিত বিষয় অনিষ্পন্ন থাকলে তা পরবর্তী যেকোনো বৈঠকে বিবেচনা ও নিষ্পত্তি করা যাবে, তবে এরূপ বিবেচনা ও নিষ্পত্তির ক্ষেত্রে কমিশনের সকল সদস্যকে নোটিশ প্রদান করতে হবে এবং সংশ্লিষ্ট পূর্ববর্তী বৈঠকে উপস্থিত সদস্যদের কারও অনুপস্থিতির কারণে বিষয়টির নিষ্পত্তি বন্ধ থাকবে না বা নিষ্পত্তিসংক্রান্ত কার্যক্রম অবৈধ হবে না’ প্রতিস্থাপিত হবে।৯। ৭(৫) ধারায় ‘চেয়ারম্যান উপস্থিত অন্যান্য সদস্যদের সহিত আলোচনার ভিত্তিতে ৬(১) বর্ণিত বিষয়াদিসহ এর এখতিয়ারভুক্ত অন্যান্য বিষয়ে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে, তবে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব না হলে চেয়ারম্যানের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’-এর স্থলে ‘চেয়ারম্যান উপস্থিত অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৬(১)-এ বর্ণিত বিষয়াসহ এর এখতিয়ারভুক্ত অন্যান্য বিষয়ে সর্বসম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন, তবে সর্বসম্মত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব না হলে চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের গৃহীত সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে’-শব্দাবলি প্রতিস্থাপিত হবে।১০। ৯ ধারায় ‘কমিশনের আবেদন দাখিল’-এর স্থলে ‘কমিশনের নিকট আবেদন দাখিল’ শব্দাবলি প্রতিস্থাপিত হবে।১১। ধারা ১০(৩)-এর পরে নতুন উপধারা ১০(৪) নিম্ন বর্ণিতভাবে সন্নিবেশিত হবে: ‘(৪) কমিশন কর্তৃক আবেদন নিষ্পত্তির পূর্বে যেকোনো সময় ন্যায়বিচারের স্বার্থে আবেদনকারী তার আবেদন সংশোধন করতে পারবেন’ ১২। ধারা ১৩(২)-এর পরে নতুন উপধারা ১৩(৩) নিম্ন বর্ণিতভাবে সন্নিবেশিত হবে: ‘১৩(৩) এই ধারার অধীন কমিশনের সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পার্বত্য জেলায় উপজাতীয়দের অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে’১৩। ১৮ ধারায় ‘এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, এই আইন বলবৎ হওয়ার ছয় মাসের মধ্যে সরকারি গেজেটে প্রজ্ঞাপনে দ্বারা বিধি প্রণয়ন করিবে’-এর স্থলে ‘এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, এই আইন বলবৎ হওয়ার পর যথাশীঘ্র সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিবে’ শব্দাবলি প্রতিস্থাপিত হবে।