ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের কাজ বিধিবহির্ভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে বিধিবহির্ভূত কার্যকলাপের অভিযোগ করেছে জনসংহতি সমিতি। গতকাল বুধবার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর কার্যকলাপকে বিধিবহির্ভূত, বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।এতে পদ্ধতিগতভাবে কমিশনের সদস্যদের নিয়ে সভা করে ভূমিবিরোধ নিষ্পত্তির কার্যক্রম চালানোরও দাবি জানানো হয়।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের বিধিবহির্ভূত কার্যক্রমের ফলে পার্বত্য চট্টগ্রামে ভূমিবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি যা করছেন তা সংবিধান ও আইনের আওতার মধ্যেই করছেন।