ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কাজ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ পার্বত্য চট্টগ্রামের আটটি সংগঠন পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যানের অপসারণ ও ভূমিবিরোধ নিষ্পত্তির বিচারিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে। গতকাল শনিবার জনসংহতি সমিতি এককভাবে এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি, পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক, খাগড়াছড়ি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশন, কাপেং ফাউন্ডেশন, খাগড়াছড়ি জেলা কার্বারী অ্যসোসিয়েশনের যৌথভাবে দেওয়া বিবৃতিতে এ দাবি জানানো হয়। জনসংহতি সমিতির বিবৃতিতে তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা এবং যৌথ বিবৃতিতে গৌতম দেওয়ান, শক্তিপদ ত্রিপুরা, সন্তোষিত চাকমা, রাংলাই ম্রো, দীপায়ন খীসা, সুদত্ত বিকাশ তঞ্চঙ্গ্যা ও রনিক ত্রিপুরা স্বাক্ষর করেন।কাল সোমবার পার্বত্যচুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশনের বিচারিক কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।