প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে দলিত সম্প্রদায়ের মানুষদের নিয়ে গতকাল সোমবার ভূমিবিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালার শিরোনাম ছিল ‘ভূমিতে প্রবেশাধিকার ও করণীয়’। জেলা পরিষদ সম্মেলনকক্ষে এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। বেসরকারি সংস্থা সার্পের আয়োজনে কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, দাতা সংস্থা হেকস-ইপারের কান্ট্রি ডিরেক্টর অনিক হাসান প্রমুখ। সার্পের পরিচালক হিমাংশু চন্দ্রের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সার্প রাইটস প্রকল্পের সমন্বয়কারী রুবিনা আখতার।