প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থাপনের রাতেই দুর্বৃত্তরা ‘জামালপুর উন্মুক্ত মঞ্চ’-এর ভিত্তিপ্রস্তর ও নামফলক ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। জামালপুর সদর আসনের সাংসদ ভূমিমন্ত্রী মো. রেজাউল করিম গত শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় জামালপুর শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী মাঠের পশ্চিমে পুকুরপাড়ে এই মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তিপ্রস্তরে ভূমিমন্ত্রীর নামফলক ছিল। জামালপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, ‘পুনরায় ভিত্তিপ্রস্তরটি নির্মাণ করে তাতে নামফলক লাগানো হবে।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বাকি বিল্লাহ বলেন, ‘যারাই করুক, কাজটি ঠিক করেনি। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে।’