ভূমির ক্ষয় রোধে পরিকল্পনা প্রণয়নে চট্টগ্রামে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমির ক্ষয় রোধে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার অন্তত ৬০ জন প্রতিনিধি অংশ নেন। কর্মশালায় চারটি অনুসন্ধানধর্মী প্রবন্ধ উপস্থাপন করা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল।
আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলতান আহমেদ, প্রকল্প পরিচালক মুহাম্মদ সোহরাব আলি, চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসক) মো. জাফর আলম।