ভূমিসেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলা ভূমি কার্যালয়ে ‘ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন (ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম)’ নামের ভূমিসেবা চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। জেলা প্রশাসক রেখা রানী বালোর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান ও সচিব মাহফুজুর রহমান প্রমুখ।